আমি তোমায় ভালবাসি
আমার প্রিয় জান
তোমার তরে আমার জীবন
হয় যেনো কোরবান
যেদিন তোমায় দেখেছিলাম
প্রথম দিনের দেখা,
সেদিন থেকে চাইছি সদা
এক যেনো হয় থাকা।
তোমার বিরহ জ্বালায় আমায়
দহন করে সব,
তোমায় ছাড়া বিষাদ লাগে
আনন্দ আর উৎসব।
আমার হৃদয়ে তোমার ছবি
ফুলের ফ্রেমে বাধা,
সব ফুলের মাঝেও তুমি
ফুটে থাকো সদা।
তোমার কথন আমায় হাসায়
হাসি আমি আনমনে,
চুপটি থাকো যখন মাঝে
হারাই তোমার ভুবনে।
শান্তি আমি পাইনাতো
তোমায় পাওয়া ছাড়া,
দেখছি যেনো বসে আছো
হয়ে মনটা মরা।
এসোনা এসো এক হয়ে যাই
থাকি সদা মিশে,
দুঃখ বেদনা দূর হয়ে তাই
উড়বো আজ আকাশে
ভালো আর লাগেনা
একসাথে চলনা,
ঘুরে আসি,কোন দূরে
অনুভবি রোদ্দুরে
একাকী জীবন আর কত??
একলা খাব ফের,
অর্ধ খেয়ে মিলিয়ে নেব
মজাটা হবে ঢের।
জীবনটা যেনো গুনতে হয়
এই কবিতার মত,
একটা কলি শেষ হয়ে যায়
হয় যে আরো কত।
No comments:
Post a Comment