উন্নততরের দিকেই ছুটে চলা

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 17, 2018

কেমন আছো...

কেমন আছো জানি না! ভালোই থাকার কথা। আর এটাই আমি চাই। তোমার এতকুটু কষ্ট হোক, তা আমি চাইনা; চাইতে পারিনা!  কীভাবে চাই বলো, তুমি তো আমার হৃদয়েরই একটা অংশ হয়ে গেছো। তোমাকে যে স্থানে রেখেছি, সে স্তর অনেক উঁচুতে। আর তা এমনও নয় যে, প্রকাশ করে বেড়াবো,আবার এমনও নয় যে, ছুপিয়ে রাখবো! আমার হৃদয়ের উঁচুতে রেখে তোমাকে কীভাবে কষ্ট দিতে পারি! অনেকদূর থেকে যেমন তোমার নিশ্বাসের ধরন আমার কাছে স্পষ্ট হয়ে যায়, কান্নাকে যেমন আমার থেকে গোপন রাখতে পারোনা। অতি আবেগী আচরণ তুমি সাধারণভাবেই প্রকাশ করে ফেলো আর আমি তোমার তা উপভোগের প্রতিক্ষায় থাকি, ঠিক তেমনই হয়তো আমার সবও তুমি বোঝো। তাই বলেই কি এভাবে কষ্ট দিয়ে চলেছো! একদিনের অপেক্ষার কষ্ট তো তুমি বোঝো, তাহলে কেনো এমনভাবে দিনের পর দিন কষ্ট দিয়ে যাচ্ছো? জানো! সেদিনের কথাগুলো সত্যিই আমার মনের কথা ছিলোনা। সত্যিই।  আমার মনের কথা হলে তোমাকে হাসতে হাসতে বলে দিতাম। কিন্তু তুমি আমার চোখ দেখোনি, আমার হৃদয়ের হাহাকার শোনোনি। তাই হয়তো বা হ্যাঁ, হ্যাঁ, হ্যাঁ করে নিজের আর আমার আশাগুলোর বলি দিচ্ছিলে। জানিনা এটাই কি শেষ কথা নাকি আরো কথা শুনতে পাবো! এও জানিনা তোমার আমার প্রণয় সম্ভব কিনা! তবুও আমি আশা রেখেই যাবো, যতদিন তোমার ফেরার আশা বাকি থাকবে। হোক তা যুগ যুগ। কোনো পরোয়া করিনা। তবুও আশা ভেঙে দিয়ে কষ্ট দিয়োনা..
ফিরে এসো আমার বাঁধনে বারবার...

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

বিষয়গুলো