উন্নততরের দিকেই ছুটে চলা

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 17, 2018

সাক্ষাতে তুমি...

আজ তোমার সাথে কথা বলেছি তাই লেখারা আমার সাথে অভিমান করেছে, কবিতারা রাগ করে চলে গেছে। বলেছে -তুমি আমার জীবন থেকে গেলেই ওরা আসবে। আমি ওদের থেকে ওয়াদা নিয়েছি,ওরা সত্যিই তুমি চলে যাওয়ার পর আসবে। আমি ওদের বাধা দিইনি। একটুও সাধিনি। কারণ, তোমাকে পেতেই আমি লেখার ধর্ণা ধরেছিলাম।তোমার বিরহ যাতনার উপশমেই আমি কবিতার আশ্রয় নিয়েছি।লেখার ভালমন্দ বোঝার চেষ্টা করেছি, তোমার সাথে কথা বলা হচ্ছে না তাই! কবিতার শুরু -শেষ বারবার আওড়াচ্ছি এক চিলতে হাসির জন্যে, তোমার সাথে হাসতে পারছিলাম না তাই! তুমি এলে। ওরা চলে গেলো। আমি ভুলে গেলাম সকল ব্যাথা। তোমার কাছে থাকার স্থায়িত্ব কামনা করি মনে-প্রাণে!
হে তুমিই সে যার জন্যে অপেক্ষমাণ প্রায় বছর খানেক। আজ তুমি এলে। এসেছিলে আগেও। আমি ফিরিয়ে দিয়েছিলাম বারবার। ভয়ে। তুমি আবার রাগ করে ফেলে চলে যাও কিনা! তাই অযথাই তোমাকে কষ্ট দিয়েছি(আমার মনে হয়েছে) আজ আর সেই কষ্ট তোমাকেও দিতে চাইনি, আমিও নিতে চাইনি। তাই তোমার ডাকে সাড়া দিয়ে এলিয়ে দিয়েছি মাথাটা তোমার কাঁধে। হাতে তোমার কব্জি ধরিনি ঠিকই তোমার হাতটা ধরতে দিয়েছিলে কয়েকবার।
তুমি মনে করছো। আমি কাকে নিয়ে লিখছি??
আরে সেতো তুমিই!
দেখোতো মনে পড়ে কিনা??
তুমি ছোট্ট সেই অনুভূতিগুলো ভোলো কী করে??
তাই আজও তোমাকে দূরে সরিয়ে, নিজে সরেও আমি তোমাকে ভুলতে পারিনি। আর পারবোও না। আজ কবিতারা চলে গেছে। তুমি থাকা পর্যন্ত ওদের খোঁজও নেবোনা।লেখারা আমার সঙ্গ দিতে চেয়েছে।তাই তুমি ঘুমিয়ে পড়ার পর ওদের নিয়েই তোমাকে লিখতে বসলাম। তুমি খুব আরামের এক ঘুম দাও।তোমাকে যেনো এ ঘুমের মাঝে কেও ডিস্টার্ব না করে। স্বপন ছাড়া।

সকালটাও যেনো তোমায় দেখে হাসতে হাসতে কা
টাতে পারি সেই আশায় শেষ করলাম আজকের মতো।শুভ আগামী!!!!!

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

বিষয়গুলো