উন্নততরের দিকেই ছুটে চলা

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 17, 2018

আজ মনে পড়ছে খুব বেশী

আজ অনেক বেশীই মনে পড়ছে তোমাকে। শত ব্যস্ততা আর কাজের ফাঁকে তোমাকে স্মরণের আবেশে জড়িয়ে পড়ছি। তোমার সাথে কাছাকাছি থাকা একটি মুহূর্তও আমার নেই, যা আছে তাও দূরে থেকে কাটানো অল্পকিছু সময়। আজ ওই মুহূর্তগুলো আর তোমাকে দেওয়া কথাগুলো আমাকে বড্ড জ্বালাচ্ছে। কাঁদিয়ে চলেছে অবিরাম। এ কাঁদাটা কখনো নয়নাশ্রু ঝরিয়ে, আবার কভু হৃদয়ে রক্তক্ষরণ ঘটিয়ে! আমি ভেবেছিলাম- কীইবা হবে আর! দুদিনের মামলা! চুকে যাবে সবকিছু। কিন্তু দুদিনের প্রতিটা মুহূর্ত আমার কাছে সবচেয়ে বিরক্তিকর আর সীমা ছাড়ানো সহ্যের ভিড়ে দুমড়ে-মুচড়ে শেষ হয়ে গেছে। জানিনা  আর কতদিন তোমাকে ভাবার, তোমার স্মৃতি আওড়াবার কসরত করতে হবে! তোমার ভেতরের চিন্তা,অনুভূতি সব আমার অগচরে। তোমার হৃদয় কতটুকু চুপসেছে, তা আমি জানিনা। তবে আমি কাটা ঘায়ে লবন ছিটানোর পরের অবস্থার সম্মুখিন হয়েছি! এ জ্বলা জ্বলতে চাইনি, তবুও যে তাকদির জ্বলতে বলে।  আচ্ছা!  তোমার আসবার সময় কি নির্দিষ্ট হয়েছে? নাকি বেঘোরের স্বপ্নের মত বারবার ধরা দিয়ে আজ ঘুমটাই হারাম করে চলেছো!
একটু সদয় হও!  বুঝতে চেষ্টা করো গভীর থেকে। আরো গভীর। একেবারে অতলের অবস্থান থেকে। আমি শুধু তোমার অপেক্ষায়, তোমার আশে বোনা স্বপ্নের দানা দিয়ে মালা বানিয়ে ফেলেছি।
একবার এসো! পরে নাও সেই মালা।
আমার প্রতিক্ষার করো অবসান..

যিন্দেগী বিতানে কা ওয়াদা পুরা করো
নীন্দ মে আঁকর সাতানা বন্দ করো।।।

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

বিষয়গুলো