উন্নততরের দিকেই ছুটে চলা

test

Breaking

Post Top Ad

Your Ad Spot

Saturday, March 17, 2018

বিদায়

বিদায় শব্দটা ভাবতেই নিজেকে বড্ড একা একা লাগে। তারপরও যদি সেই বিদায় হয় আপনজন থেকে, তা হয় আরো নির্মম আর সময়ের নির্দয়তা। ক্ষণে ক্ষণে যখন মনে পড়ে যায় সে স্মৃতিগুলো, যা ঘটে গেছে দূর-নিকট অতীতে, তা শুধু ভাবায় আর ভেতরে ভেতরে ডুকরে কাঁদায়। প্রতিমুহূর্ত মনের মাঝে অন্যরকম এক বেদনা এনে দেয়, যা প্রকাশের ভাষার জন্ম হয়তো এখনও হয়নি। হৃদয়ে প্রথিত আশা-ভরসার সময় আর প্রতিজ্ঞার কথা কোন কিছুতেই ভোলা যায়না। নিজেকে বড্ড দোষী মনে হয়! হয়তো আমার কোন দোষ, যা এই বিদায় ডেকে আনলো! অথবা ভাগ্যের নির্মম পরিহাস বলে বিনায়বনত মাথায় সব মেনে নিতে প্রস্তুত হয়ে বলা হয়,  "ভাগ্যে নেই, ঠেকাই কীভাবে?" আসলে সব কিছু এমনই!  সময় বদলে যায়। বদলে যায় সময়ের ধারা। এই ধারায় পিষ্ট হয়ে আজ আমি স্বজনহারা!  এই বুলি আওড়াতে আওড়াতে আমার দিনগুলো কেটে যায়। সুদিনের অপেক্ষায় থাকি। হয়তো বিদায় শব্দটা আমাকেই বিদায় জানাবে, তারপর শুধু পাওয়াই পাওয়া। খোদার তরফ থেকে সবার অগচরে পাওয়া।  তাই যেনো হয় সবার বেলায়।
প্রভু!  ও জগতেই নয় শুধু; এজগতেও সুখ দাও। আনন্দে ভরিয়ে দাও। কষ্ট-দুঃখের নামটিও ভুলিয়ে দাও...

No comments:

Post a Comment

Post Top Ad

Your Ad Spot

বিষয়গুলো